ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

পূজার আগেই পূজা এল নুসরাতের জীবনে! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ৩১ আগস্ট ২০১৮ | আপডেট: ২১:১৭, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

হাতে আর মাত্র কয়েকটা দিন। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজার। কিন্তু পূজা শুরুর অনেক আগেই পূজার আমেজ চলে এল অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে। কিন্তু কী ভাবে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন নুসরাত। ছবিতে দেখা যাচ্ছে নাচের মুডে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পুজার উত্তেজনা, পুজার আগেই।’    

হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘শুট মুড’। অর্থাত্ পুজার জন্য কোনও শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। সে কারণে পূজার আগেই পূজার মুডে চলে গিয়েছিলেন তিনি।

বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’-এ শেষবার বড়পর্দায় নুসরাতকে দেখেছেন দর্শক। তার অভিনীত চরিত্র ‘মেহের’ মন কেড়েছিল দর্শকদের।

এর পর ‘সেভেন’ নামের একটি হরর থ্রিলারে যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। সেপ্টেম্বরের মাঝামাঝি কলকাতায় শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।   

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি